নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৮ মে) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। লাল রং এর পাঞ্জাবি পরিহিত নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।