স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছালো ৭ দিন
স্বাধীনতা পুরস্কার দেয়ার অনুষ্ঠান এক সপ্তাহ পিছিয়েছে সরকার। আগামী ৯ এপ্রিলের বদলে ১৬ এপ্রিল রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পুরস্কার প্রদান করা হবে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।