
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল ২০২৬ কার্যকরের নির্দেশ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে (State Owned Banks and Autonomous Bodies) জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকরের জোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের জারি করা নতুন বেতন কাঠামোর অফিশিয়াল গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Financial Institutions Division Notice)।

২১ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠালো ২ বিলিয়ন ডলার
ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা ধরে যার পরিমাণ ২৪ হাজার কোটি টাকার বেশি। সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কোটি টাকা। আজ (রোববার, ২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এতথ্য জানানো হয়।

অক্টোবরে প্রায় ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
অক্টোবর মাসে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রায় ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা ধরে যার পরিমাণ ২৮ হাজার ৭৪০ কোটি টাকা। সে হিসেবে, অক্টোবরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার। আজ (রোববার, ৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অক্টোবরের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৩ হাজার কোটি টাকা
চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে বৈধপথে প্রায় ১৯৫ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশিয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা ধরে যার পরিমাণ ২৩ হাজার ৩৯ কোটি টাকা। আজ (রোববার, ২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এটি জানা গেছে।

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
দেশে ব্যাংকিং চ্যানেলে সেপ্টেম্বর মাসে ২.৪০ বিলিয়ন (২৪০ কোটি ৪৮ লাখ) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশিয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যা গত চার বছরের মধ্যে একক মাসে প্রবাসী আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

আগস্টের ২৮ দিনের রেমিট্যান্স এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার
আগস্ট মাসের প্রথম ২৮ দিনের রেমিট্যান্স আয় দুই বিলিয়ন বা ২০৭ কোটি ১০ লাখ। চলতি বছর একই সময়ে ৬৪ কোটি ডলার বেশি প্রবাসী আয় এসেছে। দেশে প্রবাসী আয়ের প্রবাহে আবার ঊর্ধমুখী প্রবণতা দেখা যাচ্ছে।