রামিসা
রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার ফাঁসির রায়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার ফাঁসির রায়

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ (রোববার, ৭ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলাটির রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছেন।

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আজ (বৃহস্পতিবার, ৪ জুন) আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে দুপুর পৌনে ১২টায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিলেন রিজভী

ঈদের দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিলেন রিজভী

পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ঘটনায় রামিসার পিতার কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। আজ (রোববার, ২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।