রাবার বুলেট

সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফের ধাওয়া; স্পিডবোটের ধাক্কায় বাংলাদেশি জেলে নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দেয়। এসময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। এছাড়া বিএসএফের স্পিডবোটের ধাক্কায় পানিতে পড়ে একজন নিখোঁজ হন।

বৃদ্ধকে মারধরের ঘটনায় স্পেনে ত্রিপক্ষীয় সংঘর্ষ, কয়েকজন হতাহত
স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের টরে পাচেকো শহরে অভিবাসী, স্থানীয় বাসিন্দা ও দাঙ্গা পুলিশের ত্রিপক্ষীয় সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েক জন। টানা দ্বিতীয় দিনের মতো চলছে এ সংঘর্ষ।

লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে সাংবাদিকের ওপর রাবার বুলেট নিক্ষেপ
অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের সময় সাংবাদিকের ওপর রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ। সরাসরি সম্প্রচারিত ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।