বসনিয়ার ‘কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন
বসনিয়ার সাবেক সার্ব সামরিক প্রধান রাতকো ম্লাদিচ মারা গেছেন। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ভূমিকার জন্য ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ম্লাদিচ বৃহস্পতিবার মারা যান। সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস এ তথ্য জানিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।