‘খাতায় না লিখলেও একসময় ৯৮ শতাংশ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে’
একসময় পরীক্ষার খাতায় কিছু না লিখলেও শতকরা ৯৮ ভাগ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার এমন পরিস্থিতির কারণেই বর্তমানে তরুণদের হাতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেও তাদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানের চরম অভাব রয়েছে।