সমঝোতার পরও শ্রমিকদের বাধায় রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের তিন জেলা রাজশাহী-নাটোর-চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল নিয়ে ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে সমঝোতার পরও রাজশাহী থেকে চালু হয়নি ঢাকাসহ দুরপাল্লার বাস। নানা দাবিতে রাতের পর সকালেও বাস চলাচলে বাধা দিয়েছেন শ্রমিকরা। তাতে বন্ধ আছে বাস, ফিরে গেছেন যাত্রীরা। এতে বেড়েছে ভোগান্তি।