ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ভর্তি ৩০
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।