সংকট-সংঘাতের মধ্যে রমজান; প্রশান্তি খুঁজছেন লেবাননের প্রবাসীরা
মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কার মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে পবিত্র মাহে রমজান পালন করছেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও ধর্মীয় অনুশীলন ও সংযমের মাধ্যমে প্রশান্তি খুঁজছেন তারা। অর্থনৈতিক সংকট থাকলেও স্থানীয় ইফতার বাজারগুলোতে চোখে পড়ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।