ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ১২০ ঘণ্টা ছাড়ালো: নেটব্লকস
সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকা এখন পঞ্চম দিনে গড়িয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ‘ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্রায় ১ শতাংশে নেমে এসেছে।’