যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার খবরে তেলের দাম বেড়েছে ৫ শতাংশ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাকচ্যানেল আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৫ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে।