হামে আক্রান্ত প্রায় ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ নিয়েছে: বিডিআরসিএস জরিপ
বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খরচ বহন করতে গিয়ে অনেক পরিবার ঋণের বোঝায় পড়ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর যৌথ এক জরিপে দেখা গেছে, হামে আক্রান্ত প্রতি ১০টি পরিবারের প্রায় ৯টি (প্রায় ৮৯ শতাংশ) চিকিৎসার খরচ মেটাতে ঋণ নিয়েছে। এছাড়া প্রতি ১০টি পরিবারের ৬টি (প্রায় ৬১ শতাংশ) নিজেদের সঞ্চয় ফুরিয়েছেন।