যাকাত বোর্ড

কত টাকা থাকলে যাকাত দিতে হবে? জেনে নিন শরিয়তের বিধান
যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের (Five Pillars of Islam) অন্যতম এবং ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। ‘যাকাত’ (Zakat) শব্দের অর্থ পবিত্রতা ও প্রবৃদ্ধি। এটি মানুষের অর্জিত সম্পদকে যেমন পবিত্র করে, তেমনি সমাজ থেকে দারিদ্র্য দূর করতেও বিশেষ ভূমিকা রাখে। পবিত্র কোরআনে নামাজের (Salah) পাশাপাশি যাকাত আদায়ের নির্দেশ ৮২ বার এসেছে।

‘যাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে’
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, যাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে। সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছে, সে লক্ষ্য অর্জনে যাকাত বিশেষ ভূমিকা রাখতে পারবে।