তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: বিমান ও পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই; নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সেই কাজটিই করছে সরকার।