ময়মনসিংহের গৌরীপুরে যুবকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ভাসতে থাকা সাকিব মিয়া (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাড়ির সামনের ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের পুকুর থেকে এ তরুণের মরদেহ উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ।