
উপকূলীয় বন রক্ষা ছাড়া সাইক্লোন মোকাবিলা ও নীল অর্থনীতির সুফল সম্ভব নয়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
উপকূলীয় বন ও পরিবেশ রক্ষা করা না গেলে সাইক্লোন প্রতিরোধ কিংবা নীল অর্থনীতির সুফল পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (সোমবার, ৩ জুলাই) রাজধানীর হোটেল দি ওয়েস্টিনে এ সংক্রান্ত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করেছে। গতকাল (শনিবার, ৪ জুলাই) রাতে টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর প্রান্তিক খামারি, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ১০টি মহিষ ও ১০০টি ছাগল বিতরণ শেষে এ কথা বলেন।

প্রকৃত মৎস্যজীবীদের জন্য হাওর সব সময় উন্মুক্ত: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
হাওর সকল মৎস্যজীবীদের জন্যে উন্মুক্ত, যে জায়গায় যে প্রতিবন্ধকতা আছে অবশ্যই আমরা সেগুলো দূর করার চেষ্টা করছি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ৩ জুলাই) দুপুরে নেত্রকোণার হাওর উপজেলা মদনের উচিতপুর হাওরে বিভিন্ন দেশিয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।