মৌলভীবাজারে

মৌলভীবাজারে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও টাকাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বুধবার, ৬ মে) সন্ধ্যায় কমলগঞ্জ থানার চৈত্রঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তী।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট: মৌলভীবাজারের পর্যটন শিল্পে স্থবিরতা, ক্ষুব্ধ পর্যটকরা
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে মৌলভীবাজারের পর্যটন শিল্পে দেখা দিয়েছে স্থবিরতা। প্রতিদিন ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পর্যটন শিল্প সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে উঠেছে। নিরবচ্ছিন্ন সেবা না পেয়ে ক্ষুব্ধ দেশি-বিদেশি পর্যটকরাও। সংকট দীর্ঘ হলে সীমাহীন ক্ষতিতে পড়বে পর্যটন ব্যবসায়ীরা, সরকার হারাবে রাজস্ব।