
ই-লোন কী, কীভাবে পাবেন? জানুন ঘরে বসে পাওয়ার সহজ উপায়
প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশে। এখন আর লোন বা ঋণের (What is E-Loan and How to Apply) জন্য ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করার কিংবা দিনের পর দিন অপেক্ষা করার প্রয়োজন নেই। মোবাইল ফোনের কয়েকটি ক্লিকের মাধ্যমেই ঘরে বসে ঋণের আবেদন ও তাৎক্ষণিক টাকা পাওয়ার এক আধুনিক সমাধান নিয়ে এসেছে ‘ই-লোন’ (E-Loan)।

চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা, লাগবে না ব্যাংক; ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা
দেশে ডিজিটাল আর্থিক সেবা (Digital Financial Services) সম্প্রসারণ এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে বাণিজ্যিকভাবে ‘ই-ঋণ’ (E-Loan) সেবা চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। এখন থেকে গ্রাহকরা কোনো ব্যাংকে সশরীরে না গিয়েই ঘরে বসে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গতকাল (সোমবার, ১১ মে) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নীতিমালা বা সার্কুলার জারি (E-Loan Service Bangladesh) করেছে।

পোস্টাল ভোট: ৬ লাখ ৮৩ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে ব্যালট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে।

যেভাবে স্মার্টফোন ম্যালওয়্যার বা ভাইরাস মুক্ত রাখবেন, ১৫টি কার্যকর কৌশল
ডিজিটাল যুগে আপনার স্মার্টফোনটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এখানে রয়েছে আপনার ব্যক্তিগত অনেক তথ্য (Personal Data)। আপনার স্মার্টফোনে এখন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত ছবি, পরিবারের তথ্য, অফিসের গোপনীয় ডকুমেন্ট সহ ব্যক্তিগত চ্যাট সবকিছুই আছে (Smartphone Security)। ফলে হ্যাকার ও সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য এখন আপনার পকেটে থাকা এই স্মার্ট ডিভাইসটি।

হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’ অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার
হজযাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপ উদ্বোধন করে হজযাত্রীদের এ অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

রিটার্ন জমা সহজ করতে চালু হচ্ছে মোবাইল অ্যাপ
আগামী বছর থেকে আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আজ (রোববার, ১৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইন্টারনেট সেবা ফেরায় স্বস্তি, অনলাইন ব্যবসায়ীদের কর্মব্যস্ততা শুরু
দশদিন পর মোবাইল ইন্টারনেট সেবা ফিরে আসায় স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে। বিশেষ করে যারা মোবাইল অ্যাপ এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন, তারা ফিরতে শুরু করেছে কর্মব্যস্ততায়। বিদেশি বায়াররাও যোগাযোগ করতে শুরু করেছেন ব্যবসায়ীদের সাথে।