মোটরবাইক
চার ধরন বাদে সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা

চার ধরন বাদে সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা

মোটরবাইকসহ সব ধরনের সাধারণ যানবাহনে হাইড্রোলিক হর্ন, হুটার বা অননুমোদিত সুরের হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA illegal horn prohibition notice)। আজ (সোমবার, ৩ আগস্ট) এক বিশেষ বার্তায় বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য স্পষ্ট করেছে সংস্থাটি। অননুমোদিত হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট চার ধরনের জরুরি বা রাষ্ট্রীয় সেবা প্রদানকারী যানবাহন ছাড়া অন্য কোনো সাধারণ মোটরযানে কর্কশ, আকস্মিক বা বহুমুখী সুরের হর্ন স্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ (BRTA Ban on Hydraulic Horn and Hooter in Bangladesh 2026)।

মোটরবাইকের বিকট শব্দে বিপর্যস্ত নগরজীবন; স্থায়ী সমাধানে সচেতনতার তাগিদ

মোটরবাইকের বিকট শব্দে বিপর্যস্ত নগরজীবন; স্থায়ী সমাধানে সচেতনতার তাগিদ

রাজধানীর সড়ক-মহাসড়কে হরহামেশাই চলছে বিকট শব্দের তাণ্ডব। মোটরবাইকে আফটার মার্কেট এক্সজস্ট লাগিয়ে শব্দ বাড়িয়ে স্টাইল দেখানোর এ অসুস্থ প্রতিযোগিতা এখন পৌঁছেছে উদ্বেগজনক মাত্রায়। এতে শুধু তীব্র শব্দদূষণই হচ্ছে না, ওলটপালট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই শব্দসন্ত্রাস রুখতে মোটরযান আইনের কঠোর প্রয়োগ ও অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল অভিযান নয়, সামাজিক সচেতনতা এবং ক্ষতিকর এই এক্সজস্ট বিক্রির লাগাম টানতে পারলেই মিলবে স্থায়ী সমাধান।

রাজশাহীতেও জ্বালানি সংকটের আতঙ্ক; সময়ের আগেই পাম্পগুলোতে তেল ফুরানোর শঙ্কা

রাজশাহীতেও জ্বালানি সংকটের আতঙ্ক; সময়ের আগেই পাম্পগুলোতে তেল ফুরানোর শঙ্কা

ইরান ও ইসরাইল-আমেরিকা যুদ্ধের প্রভাবে তেল সংকটের শঙ্কায় পুরো দেশেই আতঙ্ক ছড়িয়েছে। একই চিত্র দেখা গেছে রাজশাহীতেও। হঠাৎ করেই তেল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় জমিয়েছে বাইকাররা। এসময় অধিকাংশ বাইকারই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল দাবি করেছেন। এতে নির্ধারিত সময়ের আগেই তেলের সংকট দেখা দিয়েছে বেশ কয়েকটি পাম্পে।

পূর্বাচলে সেনা-পুলিশের যৌথ অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

পূর্বাচলে সেনা-পুলিশের যৌথ অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর পূর্বাচল মহাসড়কে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উত্তরা সেনা ক্যাম্প, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও খিলক্ষেত থানার সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে।