
রোনালদোর গোলের অপেক্ষায় পর্তুগাল, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় উজবেকিস্তান!
বিশ্বকাপের মঞ্চে একদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি নতুন ইতিহাস গড়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে নিয়েছেন। সেই মহাকাব্যিক আবহের মধ্যেই এবার ফুটবল বিশ্বের নজর সিআরসেভেন অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। আজ মঙ্গলবার টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে (NRG Stadium Houston USA) বিশ্বকাপের ‘কে’ গ্রুপের এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল (Portugal vs Uzbekistan World Cup match live)। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ম্যাচটি পর্তুগালের জন্য অনেকটাই বাঁচা-মরার সমান (Portugal vs Uzbekistan FIFA World Cup 2026: Cristiano Ronaldo Goal Tracker, Match Prediction and Group K Standings)।

তিন যুগ পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা দৈরথ, নাকি মেসির মুখোমুখি রোনালদো?
তিন যুগ পর বিশ্বকাপে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। কেবল তাই নয়, প্রথমবার বিশ্বমঞ্চে মুখোমুখি হতে পারেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মারাকানায় সেভেন আপ গল্পের এক যুগ পর নকআউটে আবারও দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির।

মেসি-রোনালদো নন, সুপার কম্পিউটারের চোখে বিশ্বকাপ জয়ের ফেভারিট ইয়ামাল-এমবাপ্পেরা!
ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা নেইমারের চেয়ে বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন মহাতারকাই সবচেয়ে বড় নাম নন। বিশ্বকাপের দৌড়ে তার দলের চেয়েও এগিয়ে আছেন ইয়ামাল-এমবাপ্পেরা। বিশ্বকাপ শুরুর মাত্র দিন ছয়েক আগে এমনই এক সম্ভাবনার কথা জানিয়েছে ফুটবলের নামী সংস্থা অপ্টার সুপার কম্পিউটার।

ক্লাব বিশ্বকাপে মেসি-রোনালদোকে একদলে দেখতে চান ফিফা সভাপতি
ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে একদলে খেলতে দেখতে চান ফিফা সভাপতি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার স্পিডের আইশোস্পিড চ্যানেলে একটি সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

কে জিতবেন ২০২৪ ফিফা ব্যালন ডি'অর?
২০২৪ ফিফা ব্যালন ডি'অর মর্যাদার ট্রফি কে জিতবেন? অতীতে এ নিয়ে আগেভাগে পরিষ্কার ধারণা পাওয়া গেলেও, এবারে ভেসে বেড়াচ্ছে নতুন নাম। মেসি-রোনালদোর আধিপত্য নেই আসন্ন ব্যালন ডি'অর । তবে, কি মেসি-রোনালদোর যুগে অবসান ঘটিয়ে নতুন কেতনের আগমন ঘটতে যাচ্ছে ফুটবল বিশ্বে। গোল ডটকমের ব্যালন ডি'অরের প্রকাশিত তালিকা তো তাই বলছে।

রিয়াল-বার্সেলোনা উত্তাপ শুরুর আগেই টিকেট নিয়ে কাড়াকাড়ি
নতুন মৌসুমে এল ক্লাসিকো তার পুরানো জৌলুস ফিরে পাবার অপেক্ষায়। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা রুদ্বশ্বাস উত্তাপ শুরুর আগেই টিকেট নিয়ে কাড়াকাড়ি সমর্থকদের। ৭৮ হাজার ধারণক্ষম স্টেডিয়ামের টিকেটের সর্বনিম্ন মূল্য ১৩০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার টাকা। সেই টিকেট কিনতে অনলাইনে অপেক্ষায় লাখ লাখ সমর্থক!