বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য মেটার নতুন আপডেট
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স, প্রচার ও জনপ্রিয়তা নিরূপণের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত মেট্রিক ‘রিচ’ (Facebook reach metric update 2026) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ‘রিচ’ অপশনটি তুলে নিয়ে এর পরিবর্তে কনটেন্টের প্রকৃত দর্শক সংখ্যা পরিমাপের জন্য ‘ভিউয়ারস’ (Facebook Viewers metric feature) নামক নতুন মেট্রিক চালু করা হবে (Facebook Reach Metric Discontinued Viewers Metric Update)।