সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার জন্য ৩১ মার্চ সময় নির্ধারণ
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নিয়ে আলোচনা করার জন্য আগামী ৩১ মার্চ সময় নির্ধারণ করেছে জাতীয় সংসদ। বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের প্রেক্ষিতে সংসদে আজ এ সিদ্ধান্ত নেয়া হয়।