মুম্বাইয়ে বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক, ভ্যান থেকে দিলেন সেলফি
মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ প্রদর্শনকালে বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার সময় তাকে আটক করা হয়। আটকের পর পুলিশের ভ্যান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সেলফি পোস্ট করে এই অভিনেতা রসিকতা করে লিখেছেন, ‘মনে হচ্ছে আমি লং ড্রাইভে যাচ্ছি।’