
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, ২ এসিল্যান্ড বদলি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দু’জনকে বদলি করা হয়েছে। সদর উপজেলা ভূমি অফিসে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের আকস্মিক পরিদর্শনের সময় কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের ঘটনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শো-কজ
নারায়ণগঞ্জের ভূমি অফিসগুলোতে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় অফিসগুলোতে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত না থাকা এবং অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ ওঠে।

শুধু অবকাঠামোগত উন্নয়নে একটি জাতির সমৃদ্ধি সম্ভব নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল
ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতিকে পরিপূর্ণভাবে উন্নত-সমৃদ্ধ করা সম্ভব নয়। এটা করতে হলে অবশ্যই মানবসম্পদ উন্নত করতেই হবে। বর্তমান সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে।

ছাত্ররাজনীতি হতে হবে মেধা-যোগ্যতার ভিত্তিতেই: প্রতিমন্ত্রী মীর হেলাল
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আধুনিক, উন্নত, স্বনির্ভর ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই।