হঠাৎ চিড়িয়াখানায় প্রতিমন্ত্রী
রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ পরিদর্শনে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সকালে কোনো প্রটোকল ছাড়াই সাধারণ দর্শনার্থীর মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করেন তিনি।