রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন অভিযোগ ‘মিথ্যা ও রাজনৈতিক চাল’: কিউবান প্রেসিডেন্ট
কিউবার সাবেক প্রেসিডেন্ট ও রেভল্যুশনারি নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালের একটি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের আনা অভিযোগকে ‘মিথ্যা ও রাজনৈতিক চাল’ বলে প্রত্যাখ্যান করেছেন বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। গতকাল (বুধবার, ২০ মে) মার্কিন বিচার বিভাগ রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ নামক একটি সংগঠনের দুটি বিমান ভূপাতিত করে তিন মার্কিন নাগরিকসহ চারজনকে হত্যার অভিযোগ গঠন করার পর এই প্রতিক্রিয়া এলো। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।