মাস্টারকার্ড

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা
ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) দীর্ঘদিনের জটিলতা অবসানের ইঙ্গিত মিলেছে। দেশীয় উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’কে (bKash) পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে টেক জায়ান্ট মেটা (Meta)। সুবিধাটি বর্তমানে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু থাকলেও খুব শীঘ্রই তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে (Meta Adds bKash Payment for Facebook Ads in BD)।

গুগল পে ব্যবহারের উপায় ও সুবিধা
ডিজিটাল লেনদেনে গুগল পে পুরো বিশ্বে প্রচলিত থাকলেও বাংলাদেশ এদিক থেকে পিছিয়ে ছিল। মঙ্গলবার (২৪ জুন) সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসা যৌথভাবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করে।