মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ফলের আমদানি বাড়ানোর তাগিদ
বাজারে মাল্টা ও খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।