যুক্তরাষ্ট্রের ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, সমালোচনায় বিরোধীরা
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের নতুন ধাতব মুদ্রা বাজারে ছেড়েছে দেশটির মুদ্রা প্রস্তুতকারী সংস্থা ইউএস মিন্ট। গত মঙ্গলবার থেকে এই মুদ্রা বিক্রি ও বাজারে ছাড়ার কাজ শুরু হয়েছে। প্রায় ১০০ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের চলতি মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির ছবি স্থান পেল।