
ইরান যুদ্ধ চাপিয়ে যুক্তরাষ্ট্রকে সংকটে ফেলার অভিযোগে ট্রাম্পকে দুষলেন ওবামা
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভ্যন্তরীণ নীতি, পররাষ্ট্রনীতি ও কথিত দুর্নীতির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মধ্য-পশ্চিমাঞ্চলীয় দুটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই আক্রমণ শানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৫ কোটি ডলার অনুদান দিলেন ইলন মাস্ক
মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চলতি মধ্যবর্তী নির্বাচন চক্রে ৪৫ কোটি ডলারেরও (৪৫৫ মিলিয়ন) বেশি অনুদান দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর মধ্য দিয়ে মার্কিন নির্বাচনি রাজনীতির ইতিহাসে সুপার প্যাকগুলোতে একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ অর্থদাতাদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন তিনি। মাস্কের এই রেকর্ড পরিমাণ অর্থ ঢালার কারণে নির্বাচনি তহবিল সংগ্রহের দৌড়ে ডেমোক্র্যাটদের চেয়ে অনেক বড় ব্যবধানে এগিয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট পেতে প্রতিটি নাগরিককে ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে দেশের প্রাপ্তবয়স্ক প্রতিটি নাগরিককে পাঁচ হাজার মার্কিন ডলার করে ‘ট্রাম্প লভ্যাংশ’ বা ডিভিডেন্ড দেয়ার অভূতপূর্ব প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্বাচনের পরপরই থামবে ইরান যুদ্ধ—ট্রাম্প
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমারও কোনো সম্ভাবনা নেই। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।