বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরে ড্রোন হামলার দাবি আইআরজিসির
দক্ষিণ ইরানে মার্কিন সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে (ইউএস ফিফথ ফ্লিট) লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।