শতভাগ বই পরিমার্জন হবে, শারীরিক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন উল্লেখ করে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শতভাগ পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে। ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্য বইটি সবার জন্য বাধ্যতামূলক করতে হবে।