পদ হারালেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও সাবেক নিয়ন্ত্রক; বড় শুদ্ধি অভিযান বেইজিংয়ে
চীনের পার্লামেন্ট তথা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) থেকে ছয়জন সামরিক আইনপ্রণেতা, সাবেক আর্থিক নিয়ন্ত্রক সংস্থার প্রধান লি ইউনজে এবং সম্প্রতি তদন্তের মুখে পড়া পলিটব্যুরো সদস্য মা শিংরুইকে বহিষ্কার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বরাত দিয়ে রয়টার্সে এ তথ্য জানিয়েছে।