
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠের ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাঙ্গায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে স্বামীর পলায়ন
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোণার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে নওশাদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা মরদেহ
নেত্রকোণায় নিজ বসতঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল সদর উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

ফরিদপুরে বেড়াতে গিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) মো. রহমত আলী (৪৩)। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মধুখালী থানা পুলিশ।

সাতক্ষীরায় ‘স্ট্রোক’ করে ফুটবল সমর্থকের মৃত্যু, এলাকাজুড়ে শোক
সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় লাল্টু হোসেন (৩৫) নামে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।

ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় যুবকের আত্মসমর্পণ
ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার; ৫ জনকে গণপিটুনির পর পুলিশে
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর কাশবন থেকে শাহাদাত হোসেন নামের ৮ বছর বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত মধ্যরাতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পটুয়াখালীতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের সবুজবাগ এলাকার ভাড়া বাসার নিচতলার একটি কক্ষ থেকে মাকসুদা বেগম (৩০) মরদেহ উদ্ধার করা হয়। আজ (বুধবার, ৬ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাড়ি থেকে বের হওয়ার ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
ফরিদপুরের সদরপুরে স্বর্ণ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন দিন পর জোসনা বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।