টেলিটকের সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
নতুন প্রজন্মকে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদানের পাশাপাশি টেলিটকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।