
হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মুন্সীর আপিল শুনানি পেছালো
মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গাজীপুরে ৫৩ প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ (শনিবার, ৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান।

টাঙ্গাইলে চার আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের আট আসনে ৮৬ জন মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ৬৫ প্রার্থী। এদের মধ্যে চার আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ কথা জানানো হয়।

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ (শুক্রবার, ২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।