জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাকৃবি শিক্ষার্থী জীম, আর্থিক সহায়তার আবেদন
ভারতের কলকাতার মনিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীম। মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত অসুস্থতায় গত আট দিন ধরে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি চার দিন ধরে কোমায় রয়েছেন।