মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে হরমুজ পার হওয়া নিয়ে অনিশ্চয়তায় ‘বাংলার জয়যাত্রা’
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ শারজাহে ফিরছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।