মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ করে প্রজ্ঞাপন
দেশের মডেল মসজিদগুলোকে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, জনসচেতনতা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচালনার লক্ষ্যে ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর এ প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি এতে স্বাক্ষর করেছেন।