Recent event
ভোটের পরিবেশ
নিজের ফোনে দেখুন ভোটের ফল

নিজের ফোনে দেখুন ভোটের ফল

ভোটের খবরের জন্য এখন আর টিভি বা নিউজ পোর্টালের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। নির্বাচন কমিশন (Election Commission) চালু করেছে অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘Smart Election Management BD’। এই অ্যাপের মাধ্যমে আপনি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে রিয়েল টাইমে আপনার নির্বাচনি আসনের ফল জানতে পারবেন।

সুষ্ঠু-নিরপেক্ষ ভোট হলে ফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

সুষ্ঠু-নিরপেক্ষ ভোট হলে ফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ঢাকা শহরের কিছু জায়গায় কেন্দ্র ঘুরে এসেছি। গতরাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে; তবে জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারছেন। কারণ গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোটের পরিবেশ চমৎকার: এহসানুল মাহবুব

ভোটের পরিবেশ চমৎকার: এহসানুল মাহবুব

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। তবে কয়েকটি আসনে দলীয় এজেন্টদের বাধা ও সন্ত্রাসীদের হামলার অভিযোগও করছে দলটি। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) মগবাজারে জরুরি সংবাদ সম্মেলন করে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু: আব্দুল আউয়াল মিন্টু

এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু: আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ আসনে ধানের শীষের পদপ্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে।