
ভোটকেন্দ্রে যাওয়ার আগে ৪টি তথ্য না জানলেই বিপদ!
আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) এবং ঐতিহাসিক গণভোট (Referendum)। এটি কেবল জনপ্রতিনিধি নির্বাচনের দিন নয়, বরং দেশের ভবিষ্যৎ সরকার ও সংবিধান নির্ধারণের দিন। তাই ভোটকেন্দ্রে যাওয়ার আগে তড়িঘড়ি না করে ৪টি অতি প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া জরুরি, নতুবা কেন্দ্রে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা বা ভোগান্তিতে পড়তে পারেন।

ভোটকেন্দ্র কোথায়, ভোটার নম্বর কত? জানবেন যেভাবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) এবং গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission - EC)। অনেক ভোটারই তাদের নির্দিষ্ট ভোটকেন্দ্র (Polling Station) সম্পর্কে নিশ্চিত নন। এই সমস্যা সমাধানে এবং ভোটারদের নির্ভুল তথ্য প্রদানে ইসি চারটি সহজ ও আধুনিক পদ্ধতি চালু করেছে।