ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্তসহ সারাদেশে বিজিবির তৎপরতা
ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থা সচল রাখা, অসাধু মজুতদার, কালোবাজারি ও পাচারকারী চক্রের অপতৎপরতা রোধ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে সীমান্ত এলাকাসহ সারাদেশে অভিযান চালাচ্ছে বিজিবি। সেই সঙ্গে সার্বিক কার্যক্রমও জোরদার করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।