
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

আইটির মাধ্যমে আ.লীগ হাজার হাজার কোটি টাকা লুট করেছে: ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।

ভূমি সেবায় অভিযোগ মনিটরিং শাখা চালুর উদ্যোগ ভূমি মন্ত্রণালয়ের
দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে জনগণকে ভূমি সেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয় অভিযোগ মনিটরিং শাখা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নাগরিকরা তাদের মতামত ও হয়রানি সম্পর্কিত অভিযোগ দাখিল করতে পারবেন।

আধুনিক ‘ল্যান্ড সার্ভিস গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার
নাগরিক পর্যায়ে ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে আলাদা সফটওয়্যার সিস্টেমে ডিজিটাল ভূমি সেবা না দিয়ে সরকার এলডি ট্যাক্স, ই-মিউটেশন, ই-পর্চা/ই-খতিয়ানসহ চারটি সেবাকে আন্তঃসংযুক্ত করে একটি আধুনিক ‘ল্যান্ড সার্ভিস গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে। এর ফলে সেবাগুলোর জন্য আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। এই সিঙ্গেল সার্ভিস গেটওয়ে সারাদেশের সব ভূমি সার্কেলের উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরো সহজে ভূমি সেবা দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে।