কৃষিতে ব্যয় বেড়েছে কয়েকগুণ; ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক
তপ্ত রোদে নিষ্প্রাণ জমিন, ভূ-গর্ভ থেকে উঠে আনা পানি আর কৃষকের নিবিড় যত্নে ধীরে ধীরে হয়ে ওঠে সরস। সবুজ বর্ণ ধরণ করে ফসলি মাঠ-প্রান্তর। আধুনিক চাষাবাদের কল্যাণে বদলে গেছে চৈত্রের কৃষি। যদিও ধান চাষে বেড়েছে উৎপাদন খরচ। বীজ, সার, কীটনাশক, সেচ আর শ্রমিক—সব মিলিয়ে ব্যয় বেড়েছে কয়েকগুণ। মৌসুম শেষে ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক।