নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান
জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। একই সময়ে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ছিলো ৩৯ শতাংশ। স্বাভাবিক সময়ের তুলনায় এ হার প্রায় দ্বিগুণ।