বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ চুক্তি সই করে দুই দেশ।