
নরসিংদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নরসিংদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের ২৬ ঘণ্টা পর সৌরভ (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। আজ (রোববার, ২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে রায়পুরার উত্তর বাখরনগর এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান।

গড়াই নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বামনপাড়া সংলগ্ন গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার
রাঙামাটি শহরের পোড়াপাহাড় এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন (৫০) নামে একজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৪ মার্চ) পোড়াপাহাড় এলাকার স'মিলের পাশে কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।