ব্রাহ্মণবাড়িয়ায় উজানের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি
ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গতকাল রোববার (২৩ আগস্ট) রাতে ভারী বৃষ্টিপাতের কারণে জমিগুলো তলিয়ে যায়।