যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে সুরক্ষিত থাকবে ভারতের কৃষি খাত: বাণিজ্যমন্ত্রী পীযূষ
যুক্তরাষ্ট্র-ভারত নতুন চুক্তির কাঠামোতে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ভারতের কৃষি খাত। শনিবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, শস্য, দুগ্ধ ও পোল্ট্রিজাত পণ্য উৎপাদনে ভারত স্বয়ংসম্পূর্ণ হওয়ায়, এগুলোকে আমদানির আওতামুক্ত রাখা হয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের মসলা, চা, কফির মতো শিল্পগুলো বিনা শুল্কে প্রবেশের সুযোগ পাবে।